উখিয়ায় ১৪ হাজার ইয়াবাসহ নারী আটক

ফন্ট সাইজ:

কক্সবাজারের রেজুখাল চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪-বিজিবি)। রোববার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল ব্রিজ সংলগ্ন প্যাঁচার দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুর বেগম (৩৫) নামে ওই নারীকে তার শরীরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাসহ আটক করা হয়। তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী আবাসিক এলাকার বাসিন্দা বলে জানায়- বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি’র অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন