দিনাজপুরের পার্বতীপুরে তিন হাজার ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৬ গ্রাম হেরোইনসহ আয়েশা ছিদ্দিকা আশা (৩৮) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আঃ রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল পার্বতীপুর উপজেলার বড় চণ্ডীপুর গ্রামের আয়েশা ছিদ্দিকা আশার বসত ঘরে ও তার দেহ তল্লাশী করে মালামাল উদ্ধারের পরে তাকে আটক করে। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১২ লাখ টাকা।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
পার্বতীপুরে ইয়াবা ও হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
২৬ মে (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
