শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা নামক স্থানে সিএনজি ও নসিমনের সংঘর্ষে সোহা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন। এছাড়া একইদিনে উপজেলার মশিপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সময় আহমদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোহা পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ হলুদঘর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ও শিশু সময় উপজেলার বাড়াবিল গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

জানা গেছে, ঈদের ছটিতে সোমবার ঢাকা থেকে শাহজাদপুর আসে নিহত সোহার পরিবার। এরপর তারা শাহজাদপুর থেকে সিএনজি ভাড়া করে সবুজ ও পরিবার-পরিজন নিয়ে সাঁথিয়ায় যাওয়ার সময় শাহজাদপুর বাসস্ট্যান্ডে এলে সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সোহা মারা যায়। দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন আহত হন। উপজেলা ফায়ার স্টেশন অফিসার পারভেজ আহমেদ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। থানার ওসি সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছে। বাকি ৫ জন গুরুতর আহত হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন