বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ফরিদপুর বাসস্ট্যান্ডের মালিক গ্রুপের দায়িত্ব নিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। এ ঘটনায় ফরিদপুর বাসস্ট্যান্ডে বাস মালিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বলছে, বাসস্ট্যান্ড দীর্ঘদিন পর চাঁদাবাজ আওয়ামী লীগ দোসর মুক্ত হতে চলেছে। ফরিদপুর বাসস্ট্যান্ডের মালিকরা জানায়, বাস মালিক গ্রুপে তাদের গঠনতন্ত্রে নিয়মকে উপেক্ষা করা, অনিয়ম, দুর্নীতি ও গ্রুপের নির্বাচনে পদের দাবি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংগঠন অনু বিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মাদ নাভিদ শফিউল্লাহ বিষয়গুলোর সত্যতা পেয়ে গত ২০২৫ সালের ২৩শে ফেব্রুয়ারি ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে প্রশাসক হিসেবে নিয়োগ দেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এ আদেশের পর তৎকালীন সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী হাইকোর্টে গেলে সেখানেও বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশকে বহাল রাখে। পরবর্তীতে কামরুল ইসলাম সিদ্দিকী চেম্বার জজে গেলে গত ২৯শে এপ্রিল পূর্বের রায় বহাল রাখেন। এদিকে, ফরিদপুর বাস মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনের সভাপতি শফিকুল ইসলাম মনি, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশে ফরিদপুরের প্রশাসন আমাকে যে নির্দেশনা দিয়েছে, আমি সে আলোকেই সোমবার গ্রুপের নির্বাচন স্থগিত করেছি বলে তিনি জানান। গত ২৩শে মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিটের আদেশ মোতাবেক ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নিয়ে বলেন, গ্রুপের প্রশাসকের ক্ষমতাবলে ফরিদপুর বাস মালিক গ্রুপের নামে পরিচালিত ব্যাংক হিসাবের যাবতীয় লেনদেন (উত্তোলন) এবং চলমান নির্বাচন প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিয়েছি।
কোর্টে নির্দেশনা মোতাবেক আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন দিয়ে স্ট্যান্ডের নির্বাচনে নবনির্বাচিতদের কাছে ক্ষমতা বুঝিয়ে দেবো।
ফরিদপুর বাস মালিক প্রশাসক নিয়োগ, অবশেষে আওয়ামী লীগ মুক্ত স্ট্যান্ড
ফরিদপুর প্রতিনিধি
২৬ মে (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
