সিরাজগঞ্জে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ে জরিমানা

সিরাজগঞ্জে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ে জরিমানা

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের বেলকুচিতে কোরবানির পশুর হাটে নির্ধারিত হাসিলের (খাজনা) অতিরিক্ত টাকা আদায় করায় এক ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার সমেশপুর কোরবানির পশুর হাটে ভ্রাম্যমাণ এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। তিনি জানান, কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত হাসিল আদায় করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তাতে রসিদে হাসিলের টাকার পরিমাণ উল্লেখ না করে পশুপ্রতি ৮০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে সমেশপুর হাটের ইজারাদারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে সরকার নির্ধারিত হাসিল ও নিয়ম মেনে গরুর হাট পরিচালনার নির্দেশনা দেয়া হয়। অভিযানকালে পুলিশ ও আনসার সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন