বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে এমপি সুরাইয়ার মতবিনিময়

ফন্ট সাইজ:

বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। গতকাল দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ। এলাকার উন্নয়ন এবং জনমানুষের অধিকার আদায়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। বগুড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি স্থানীয় সাংবাদিকদের কল্যাণে এবং প্রেস ক্লাবের উন্নয়নে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লালু। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা, মীর সাজ্জাদ আলী সন্তোষ, ফেরদৌসুর রহমান ও প্রতীক ওমরসহ বগুড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন