কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার কুলিয়ারচর উপজেলার শহীদ ইফতী আব্দুল্লাহ ও শহীদ মাহমুদুল হাসান জয় এবং ভৈরব উপজেলার শহীদ কবীর হোসেন, শহীদ মো. ইসমাইল, শহীদ মো. রুবেল ও শহীদ মো. জুবায়েরের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। কুলিয়ারচর উপজেলার দুই শহীদ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেয়ার সময় অন্যদের মধ্যে জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান, সেক্রেটারি মশিউর রহমান মহসিন, মাওলানা মেহেদী হাসান, ডা. ইকবাল হোসেন, মো. মিজানুর রহমান, মো. আবু হানিফ, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ভৈরব উপজেলার চার শহীদ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেয়ার সময় অন্যদের মধ্যে ভৈরব উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসাইন, সাবেক আমীর মো. কামরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মাহবুব উল্লাহ মুছা, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন, সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম ছিদ্দিক, সহকারী সেক্রেটারি প্রভাষক শাহ আলম, বায়তুল মাল সম্পাদক মাওলানা আজিজুল হক, পৌরসভা আমীর শাহজাহান সরকার, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ কাজী মাওলানা এমএ রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের সভাপতি শামসুল আলম সেলিম জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিয়মিত জুলাই শহীদ পরিবারের খোঁজ-খবর রাখা হয়। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়। এর অংশ হিসেবে এবারও জেলার সকল শহীদ পরিবারকে ঈদ উপহার দেয়া হচ্ছে। শনিবার থেকে এই ঈদ উপহার দেয়ার কাজ শুরু করা হয়েছে। ঈদের আগেই সকল শহীদ পরিবারে ঈদ উপহার পৌঁছে দেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন