মানিকগঞ্জে অক্সিজেনবাহী লরির সঙ্গে বাসের সংঘর্ষ পুড়ে গেছে বাস

মানিকগঞ্জে অক্সিজেনবাহী লরির সঙ্গে বাসের সংঘর্ষ পুড়ে গেছে বাস

ফন্ট সাইজ:

মানিকগঞ্জে লিকুইড অক্সিজেনবাহী লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী আহত না হলেও বাসটি আগুনে পুড়ে যায়।

একইসঙ্গে পুরো এলাকায় লিকুইড অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সদর থানার ওসি ইকরাম হোসেন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। ওসি ইকরাম হোসেন জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন