পাথরঘাটায় সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পাথরঘাটায় সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আকন (৭৮)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ সূত্র জানায়, বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। বরগুনা সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, পাথরঘাটা পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কাজের টাকা আত্মসাতের অভিযোগে আনোয়ার হোসেন আকনের বিরুদ্ধে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পাথরঘাটার স্থানীয় দুই ঠিকাদার তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করেন। যে মামলাগুলো আদালতের আদেশ প্রাপ্ত হয়ে তদন্ত সংস্থার অধীনে তদন্তাধীন রয়েছে। বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে আনোয়ার হোসেন আকনকে আদালতে পাঠানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন