আলামত হিসেবে পুলিশ ফাঁড়িতে ‘বন্দি’ অবলা পশু

জুয়ার টাকা জোগাতে গরু চুরি

আলামত হিসেবে পুলিশ ফাঁড়িতে ‘বন্দি’ অবলা পশু

ফন্ট সাইজ:

অনলাইন জুয়ায় সব হারিয়ে অবশেষে মাঠ থেকে গরু চুরি করেছিল এক যুবক। কিন্তু শেষ রক্ষা হয়নি। চুরির গরু হাটে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে সে। আদালত তাকে জেলহাজতে পাঠালেও আইনি জটিলতায় মামলার ‘আলামত’ হিসেবে এখন পুলিশ ফাঁড়িতে দিন কাটছে একটি কালো রংয়ের এঁড়ে গরুর। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে এই চোর ও গরুর গল্প।

জানা গেছে, গত ২১শে মে দুপুরে সাতক্ষীরার দেবনগর গ্রামের একটি মাঠ থেকে গরুটি চুরি হয়। এরপর চোর সেটি নিয়ে যায় ব্রহ্মরাজপুর অস্থায়ী কোরবানির পশুর হাটে। সেখানে গরুটি বিক্রি করার পর হাসিল (বাজারের টোল) কাটার সময় বাধে বিপত্তি। বিক্রেতার আচরণে সন্দেহ হওয়ায় হাট কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

একপর্যায়ে সে গরু চুরির কথা স্বীকার করে। আটক মো. রাজু হোসেন সাতক্ষীরার কালীগঞ্জ থানার বরজো পাটুরি গ্রামের আদর আলী গাজীর ছেলে। পরে হাট কর্তৃপক্ষ গরুসহ রাজুকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। অনলাইন জুয়া খেলে সব হারিয়ে রাজু চুরির পথ বেছে নেয় বলে পুলিশকে জানায়।

তবে চুরির অভিযোগে আটক রাজু জেলে গেলেও আইনি প্রক্রিয়ার কারণে গরুটি এখনো ফাঁড়িতেই আটকে আছে। এদিকে গরু চুরির খবর গণমাধ্যমে প্রকাশ হলে দেবনগর গ্রামের দরিদ্র ভ্যানচালক আবুল কাশেম ফাঁড়িতে ছুটে আসেন। সেখানে গিয়ে কালো রংয়ের এঁড়ে গরুটি নিজের বলে শনাক্ত করেন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন