গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড

ফন্ট সাইজ:

বরিশালের গৌরনদী উপজেলার ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. মেহেদী হাসান। জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে গৌরনদী উপজেলা ভূমি অফিস হিসেবে পরিচিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়টি দুর্নীতির আখড়ায় পরিণত হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানান, গত ৩১শে আগস্ট ২০২৫ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে যোগদান করেন মো. মেহেদী হাসান। তিনি একজন সৎ এবং দক্ষ কর্মকর্তা।

তার দক্ষ নেতৃত্বের ফলে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়টি এখন দুর্নীতিমুক্ত। উপজেলা সুন্দরদী মহল্লার বাসিন্দা রিপন মিত্র বলেন, এসিল্যান্ড মেহেদী হাসান স্যার সরকারি ফি নিয়েই আমার জমিজমার সমস্যা সমাধান করে দিয়েছেন। সরকারি ফি’র বাইরে কাউকে একটি টাকাও দিতে হয়নি। অত্যন্ত সৎ এই মানুষটি তার অফিসটিকে দুর্নীতিমুক্ত করে এখন স্থানীয় জনগণের প্রশংসায় ভাসছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন