বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

ফন্ট সাইজ:

রামিসাসহ সারা দেশে শিশু ও নারী ধর্ষণ, নির্যাতন এবং হত্যার ঘটনার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার বিহারকোল বাজার এলাকায় দ্রুত ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বাগাতিপাড়া কিশোর-কিশোরী ও ভূমিহীন সংগঠন।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীরা ‘ধর্ষণ ও নির্যাতনের সংস্কৃতি বন্ধ কর’, ‘ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি চাই’সহ বিভিন্ন সেøাগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তব্য দেনÑ ভূমিহীন সংগঠনের কিশোরী সদস্য বিন্দু আক্তার ও কিশোর সদস্য তুহিন আহমেদ। তারা বলেন, সমাজ থেকে ধর্ষণ ও সহিংসতা বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। একইসঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

সংগঠন পর্যায় থেকে বক্তব্য দেনÑ ভূমিহীন নেত্রী শিখা বেগম এবং ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি জালাল উদ্দিন। তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে। এ ছাড়া, শুভাকাক্সক্ষী হিসেবে বক্তব্য দেন উত্তম কুমার ভৌমিক ও ইদ্রিস আলী। ‘নিজেরা করি’ পক্ষ থেকে উপস্থিত ছিলেনÑ কর্মসূচি সংগঠক শাহমিস বিউটি এবং অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন