সরাইলে পানিবন্দি অবস্থা থেকে মুক্তির দাবীতে তিন গ্রামের নারী পুরূষ সড়ক অবরোধ করেছে। গতকাল রোববার সকালে সরাইল সদরের প্রধান সড়কের নিজসরাইল ব্রীজ সংলগ্ন স্থানে এই অবরোধ কর্মসূচি পালন করেছেন। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তারা বারবার দাবী জানিয়ে আসলেও গত এক মাস ধরে প্রায় শতাধিক পরিবার পানিবন্দি। গত ৪ দিন ধরে পানি নিস্কাশনের প্রধান খালটির খনন কাজ চললেও চুড়ান্ত ফায়সালা হয়নি এখনো। ওদিকে গ্রামবাসী নারী পুরূষ ও শিশুদের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে।
সরজমিন অনুসন্ধান ও স্থানীয় একাধিক সূত্র জানায়, পানি নিস্কাশনের প্রধান খালটির একাংশ বন্ধ থাকায় সাম্প্রতিক সময়ের অতিবৃষ্টিতে সরাইল সদর ইউনিয়নের নিজসরাইল, ছোটদেওয়ান পাড়া ও আলীনগর গ্রামের প্রায় শতাধিক পরিবারের বসত ঘরে পানি। হাটু সমান থেকে বুক পর্যন্ত পানিতে হাবুডুবু খাচ্ছেন তারা। বৃষ্টি হলেই পানি আরো দ্রƒত বৃদ্ধি পেতে থাকে। অনেক পরিবার অন্যত্র চলে গেছেন। বর্তমানে আছেন তারা রান্নাবান্না খাওয়া খাদ্য প্রস্রাব পায়খানা নিয়ে অনেকটা দূর্বিসহ জীবন-যাপন করছেন। পানিতে প্রচুর দূর্গন্ধ থাকায় সেখানকার শিশুরা নানান রোগে আক্রান্ত হচ্ছে। ময়লাযুক্ত পানির উপর চলাফেরা করে অনেক নারী পুরূষের পায়ে ঘা হয়ে গেছে।
আর মাত্র দুইদিন পর পবিত্র ঈদ-উল-আযহা হলেও তাদের মনে নেই কোন আনন্দ। গ্রামজুড়ে নেই ঈদের কোন আমেজ। ওদিকে পানি নিস্কাশনের জন্য খালটি কাটা মাঝে মধ্যে বাধা গ্রস্ত হচ্ছে। এতে করে তাদের মন খারাপ হচ্ছে। ওদিকে খাল ঘেষা ব্যবসা প্রতিষ্ঠান গুলো বৃষ্টি হওয়ায় ভেঙ্গে পড়ার ঝুঁকিতে পড়েছেন। তারাও রাতদিন এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। এরই মধ্যে গতকাল রোববার সকালে চলে গেছে মাটি কাটার বেকুটি। হতাশ হয়ে পড়েছেন পানিবন্দি লোকজন।
তাই গতকাল সকাল ১১টার দিকে ওই তিন গ্রামের নারী পুরূষরা চিৎকার করে সড়ক অবরোধ করে ফেলে। ফাঁকে আবার বিক্ষোভ মিছিলও করেছেন। নিজসরাইল গ্রামের বাসিন্দা আজিম খোকন তাজুল ইসলাম ও গুলি বেগম বলেন, আমাদের বসত ঘরের ভেতরে কোমর ও বুক সমান পানি। এক মাসেরও অধিক সময় ধরে আমরা এই পঁচা নোংরা পানিতে ডুবে আছি। এক বেলা খেলে দুই বেলা না খেয়ে থাকি। রান্নার সমস্যায় অনেক দিন অনাহারে কাটাতে হয়। গোসল ও প্রসাব পায়খানা নিয়ে কি কষ্টে সময় পার করছি ভাষায় প্রকাশ করার মত নয়। আমরাও মানুষ। আজ ৪দিন ধরে বেকু মাটি কাটছে এখনো পানি নিস্কাশন করতে পারছে না।
এটা কেমন কথা। আর কষ্ট সহ্য করতে পারছি না। ঘর বাড়ি থেকে পানি না সরালে আমরা সড়ক ছাড়ব না। পরে ইউপি চেয়ারম্যান ও সমস্য এসে আশ্বাস দিলে তারা সাময়িক ভাবে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, আমি আন্দোলনরগ গ্রামবাসীকে বলেছি ইউএনও মহোদয় বলেছেন আপনাদের নিস্কাশন করতে কাউকে তিনি ছাড় দিবেন না। আমরা উনার সহায়তায় পানি খালের মাটি কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করবই। এমন আশ্বাস দিয়ে তাদের অবরোধ প্রত্যাহার করিয়েছি। গতকাল রাতে এ প্রতিবেদন লেখার সময় আবারও খালের মাটি কাটা চলছিল।
