বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে সৌদি আরব। দেশটিতে বছর জুড়ে নানা চলচ্চিত্রভিত্তিক আয়োজনের মধ্যে অন্যতম সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ২৩ থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত দাহরানের ইথরা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উৎসবের ১২তম আসর। এবারের থিম রাখা হয়েছে ‘সিনেমা অব দ্য জার্নি’। অর্থাৎ প্রদর্শিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোতে যাত্রা বা ভ্রমণের গল্প বিশেষভাবে গুরুত্ব পাবে। গত বছরের মতো এবারো থাকছে স্পটলাইট অন সিনেমা।
ফের শুরু হচ্ছে ‘সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল’
বিনোদন ডেস্ক
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
