যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৪ লাখ টাকা টোল আদায়

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা শুরু করেছে রাজধানীতে কর্মজীবী মানুষেরা। ঢাকা-যমুনা সেতু মহসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে সর্বমোট ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এদিকে যানবাহনের চাপ বাড়লেও কোথায় কোনো যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, যমুনা সেতুর পূর্ব টোলপ্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা।

অপরদিকে, পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা। যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সেতুতে নিয়মিত ১৪টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়েছে। তবে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে এবং দ্রুত টোল আদায়ের লক্ষ্যে শনিবার থেকে অতিরিক্ত আরও ৪টি বুথসহ মোট ১৮টি বুথ চালু করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন