শিশু রামিসা হত্যার বিচার দাবিতে ‘কুমিল্লার জমিন’ পরিবারের স্মারকলিপি

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে ‘কুমিল্লার জমিন’ পরিবারের স্মারকলিপি

ফন্ট সাইজ:

ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কুমিল্লার জমিন পরিবার’। শনিবার সংগঠনটির নেতৃবৃন্দ কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। স্মারকলিপিতে সংগঠনটির নেতারা উল্লেখ করেন, শিশু রামিসাকে নির্মমভাবে হত্যা করার ঘটনা শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজ ও মানবতার জন্য গভীর বেদনা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কুমিল্লাসহ সারা দেশের মানুষকে শোকাহত করেছে বলেও তারা উল্লেখ করেন।

একইসঙ্গে সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। স্মারকলিপি জমা দেয়ার সময় উপস্থিত ছিলেনÑ ‘কুমিল্লার জমিন পরিবার’র সভাপতি জামিল আহমেদ খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, প্রকল্প সংগঠক সৈয়দ আহাম্মদ লাভলু প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন