মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৪ হাজার রোগী

ফন্ট সাইজ:

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা আব্দুল জব্বার পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই চিকিৎসাসেবা দেয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় দিনব্যাপী প্রায় ৩ হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন- মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, শনিবার দিনভর আমরা অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করছি। এ ছাড়া ইসিজি, ডায়াবেটিসসহ আরও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় রোগীদের। মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজিসহ মোট ১০টি বিভাগের প্রায় ৩০ জন চিকিৎসক এই সেবা প্রদানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা কোনো রোগীর যদি অপারেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে হাসপাতালে অপারেশন চার্জে ৩০% এবং হাসপাতালে প্রাপ্ত প্যাথলজি টেস্টে ৩৫% ও সাধারণ বেড চার্জে ৩০% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন