খুলনায় ওমর ফারুক (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুঁটিরঘাট এলাকার একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার ইব্রাহিম শেখের ছেলে।
দৌলতপুর থানার ওসি মো. মুরাদুল ইসলাম বলেন, তার মাথা ও বুকে দু’টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
