প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা মানিকগঞ্জের আল মামুন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা মানিকগঞ্জের আল মামুন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয়ে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। সাভারের রাঢ়ীবাড়ী এলাকা থেকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাজধানীর ধানমণ্ডি থানায় অভিযোগ রয়েছে। শুক্রবার বিকালে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতারণার চাঞ্চল্যকর এ তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। গত ১৮ই মে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে তার নিজ মোবাইল নম্বর থেকে কল দিয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দেন।

বিষয়টি বর্তমান প্রধানমন্ত্রীর এপিএস-১ অবগত হয়ে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরির আবেদন করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উয়াইল গ্রামে। গ্রেপ্তারের সময় তার নিকট হতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, ভুয়া সাংবাদিক পরিচয় বহনকারী কার্ড, ইংরেজিতে প্রেস লেখা সম্বলিত জিপ গাড়ি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্বলিত লিফলেট, জমি ক্রয়-বিক্রয়ের দলিলের ফটোকপি উদ্ধার করা হয়েছে। তার নামে পূর্বে চেক জালিয়াতিসহ ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দু’টিতে সাজাপ্রাপ্ত।

তিনি বিভিন্ন সময় নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের তদবির/বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, জুলাই অভ্যুত্থান-২৪ পরবর্তী বিভিন্ন মামলার আসামিকে মামলা থেকে অব্যাহতি প্রদানের আশ্বাসে কথা বলে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন