৬৯ কেজি গাঁজাসহ কারবারি আটক

৬৯ কেজি গাঁজাসহ কারবারি আটক

ফন্ট সাইজ:

জামালপুরের সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ আল-আমিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

আল-আমিন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বালোবাড়ী গ্রামের মারফত আলীর ছেলে বলে জানা গেছে। র‌্যাব-১৪ (সিপিসি-১) জানায়, গোপন সংবাদে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় আল-আমিনের ভাড়াকৃত ঘরের খাটের নিচে ৬৯ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় আল-আমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, র‌্যাব মামলা দায়েরের পর আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন