গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

ফন্ট সাইজ:

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি’র সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সমিতির ১৬ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে বিএনপিপন্থি প্যানেল জয়লাভ করেছে। অন্যদিকে, সহ-সভাপতি পদে একটি স্বতন্ত্র প্রার্থী ও সদস্য পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে একজন নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মুহা. মোস্তফা কামাল ভোট গণনা শেষে বৃহস্পতিবার দিবাগত রাতে ফলাফল ঘোষণা করেন। এই নির্বাচনে মূলত বিএনপিপন্থি ও জামায়াতপন্থি দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নীল প্যানেলের সভাপতি পদে মো. জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. কামরুল হাসান শাকিল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ওই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্যা, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো. আশফাক হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম, মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন- আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক, আব্দুল্লাহ, রোজিনা আক্তার, অলিউল ইসলাম টুটুল, মোহাম্মদ আবু বকর সিদ্দিকী এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল) থেকে একমাত্র ফাহিম ইবনে জালাল শাওন। এ ছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন। এর আগে, বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে গাজীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন