ভারতের স্পাইস জেটের বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

ফন্ট সাইজ:

ভারতের স্পাইস জেট সংস্থার বিমানকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে স্পাইস জেট সংস্থা সূত্রে জানা গেছে।
আপাতত বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারবে না তারা। স্পাইস জেটের বিরুদ্ধে অভিযোগ, বারবার বলা সত্ত্বেও তারা বকেয়া মেটায়নি। তাই এই সিদ্ধান্ত। বিমান সংস্থা জানিয়েছে, তারা বিষয়টি দেখছে। কীভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায়, সেই চেষ্টাই করছে তারা। যদিও কত টাকা বকেয়া রয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি বিমান সংস্থা। তবে তাদের বার্তা, তারা বাংলাদেশের উড়ান পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করছে, যাতে পরিষেবা আবার স্বাভাবিক করা যায়।

সংবাদমাধ্যম নিউজ ১৮-কে স্পাইস জেটের এক কর্মকর্তা বলেন, বিমান পরিষেবার ক্ষেত্রে এই বিষয়গুলি স্বাভাবিক। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এতে আমাদের বিমান পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি। নিয়মিতই চলছে আমাদের বিমান।

বিমানের গতিবিধি নজরদার সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, আপাতত কলকাতা থেকে গুয়াহাটি এবং ইম্ফলগামী বিমানগুলো বিকল্প পথে চলাফেরা করছে। সেগুলো বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করছে না। বিকল্প রুট ব্যবহার করায় সময়ও বেশি লাগছে।

Sarwar Hossain

৩ মাস আগে

কোনো ছাড় নয়। নিজেদের পাওনা বুঝে নিতে হবে। সাবাস বাংলাদেশ এগিয়ে যাও আরো সামনে দূর থেকে বহু দূরে.....

A R Sarker

৩ মাস আগে

বিষয় টা ইউনুস সরকারের সময়েই সমাধান হওয়া উচিত ছিল।

Abdul Matin Sikder

৩ মাস আগে

জনগনের নির্বাচিত ভোটের সরকারের মেরুদণ্ড যে কখনো বাঁকা হয়না, সব সময় সোজা থাকে, বিএনপি শুরুতেই তার প্রমান দিতে শুরু করলো, অসংখ্য ধন্যবাদ নয়া সরকারকে।

MD Khan

৩ মাস আগে

আলহামদুলিল্লাহ। সাবাস বাংলাদেশ। এগিয়ে যাও।

মন্তব্য করুন