অন্ধকার নামতেই সক্রিয় মাটিকাটা চক্র

অন্ধকার নামতেই সক্রিয় মাটিকাটা চক্র

ফন্ট সাইজ:

অন্ধকার নামতেই সক্রিয় হয়ে উঠেন ফসলি জমি থেকে মাটিকাটা চক্র। ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে ফসলি জমির মাটি নিয়ে ব্যবসা করছে একটি চক্র। চক্রটি জমির মালিকদের টপ সয়েলের ব্যাপারে ভুল বুঝিয়ে নামমাত্র টাকা দিয়ে মাটি কেটে নিয়ে ব্যবসা করে যাচ্ছে। আর সেইসঙ্গে যেকোনো মুহূর্তে ধসে পড়ার হুমকিতে থেকে যাচ্ছে পার্শ্ববর্তী ফসলি জমিগুলো। বর্তমান দেশের প্রচলিত আইন অনুযায়ী বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধীদের ২ বছরের সাজা, ১ লাখ টাকা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রায়ই ভেকু ব্যবসায়ীদের জরিমানা করে ভেকু জব্দ করছেন। তারপরও থামছে না মাটিকাটা। রাতের অন্ধকারে চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমি থেকে মাটিকাটা অব্যাহত রেখেছে। প্রতিদিন সন্ধ্যা নামলেই উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তাসহ বিভিন্ন সংযোগ সড়কে দাপিয়ে বেড়ায় মাটিবোঝাই ট্রাকগুলো।

আটরশি মোড়, সদরপুর চন্দ্রপাড়া মোড়, কৃষ্ণপুর মোড়, চরভদ্রাসন মোড়, কলেজ মোড় এলাকায় দাঁড়ালেই চোখে পড়বে এমন চিত্র। দেখলে মনে হয় মাটি কাটার মহোৎসব চলছে। দিনের বেলায় ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা হয় ভেকু, সন্ধ্যা নামতেই শুরু হয় মাটি লুটের মহোৎসব। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেয়া জরুরি বলে মনে করছেন এলাকাবাসী। উল্লেখিত মোড়গুলোতে প্রশাসনের নজরদারি থাকলে হয়তো বন্ধ হতে পারে ফসলি জমির মাটিকাটা এমনটাই মনে করছেন এলাকাবাসী।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন