ক্লাসরুম ছেড়ে শিক্ষকরা আন্দোলন করবেন, এটা হতে পারে না: শিক্ষামন্ত্রী

ক্লাসরুম ছেড়ে শিক্ষকরা আন্দোলন করবেন, এটা হতে পারে না: শিক্ষামন্ত্রী

ফন্ট সাইজ:

শিক্ষকদের দাবিদাওয়ার বিষয়টি সরকার দেখবে, কিন্তু ক্লাসরুম ছেড়ে রাজপথ দখল করে আন্দোলন করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘আপনারা ক্লাসরুমে শিক্ষকতা করবেন। ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না।’

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের সঙ্গে অগ্রাধিকার নির্ধারণী বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এহসানুল হক মিলন বলেন, ‘দাবিদাওয়া যেভাবে আসার কথা, সেভাবেই আসবে এবং সরকার তা সমাধান করবে। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবিদাওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই।

‘কারণ, আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না।’ উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

এহসানুল হক মিলন বলেন, অতীতে অনেক কিছুই ঘটেছে, যা হওয়া উচিত ছিল না। পরীক্ষা বাতিল করা বা অটো পাস দেওয়া কখনোই কাম্য ছিল না।

MD NURUN NOBI

৪ মাস আগে

শিক্ষকদের কোচিং এর নামে বানিজ্য বন্ধ করতে হবে। নইলে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন অধরাই থেকে যাবে।

সাইদুর রহমান

৪ মাস আগে

মাননীয় শিক্ষা মন্ত্রী, আপনার দূরদর্শীতার কথা আমরা জানি। আপনি একজন বিচক্ষণ শিক্ষা মন্ত্রী। আমরা যারা ১-১২ তম নিবন্ধন সনদধারী তাদের নিয়োগের যদি একটা সুরাহা করে দিতেন তাহলে আমরা এতগুলো পরিবার বেঁচে যেতাম।

Saiful Islam Masud

৪ মাস আগে

শিক্ষককে ক্লাসে ছাত্র পড়াতে হবে, ধর্মঘটে যেতে পারবে না।

নুর উদ্দিন

৪ মাস আগে

শিক্ষকের রাজনীতি এবং কোচিং বানিজ্য বন্দ
করতে হবে, শিক্ষকদের ক্লাস নেওয়ার মান বাডাতে হবে, মানসম্মত শিক্ষক নিয়োগ
দিতে হবে,

মুহাম্মদ সায়েদ

৪ মাস আগে

ধন্যবাদ জনাব শিক্ষামন্ত্রী কে আমার মনে হয় ছাত্র রাজনীতি পুরুপুরি বন্ধ করে দেয়া হউক শিক্ষা অঙ্গন থেকে

Sulaman kobir

৪ মাস আগে

এটা আবার নতুন বিষয় নাকি।

A R Sarker

৪ মাস আগে

হারিয়ে যাওয়া শিক্ষার মান ফিরিয়ে আনুন।

মন্তব্য করুন