রংপুরে মেট্রো পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ২৭

ফন্ট সাইজ:

রংপুর মেট্রোপলিটন পুলিশের একদিনের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেট্রো পুলিশের উপ-পুলিশ কমিশনার জয়নাল আবেদীন জানান, ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজির অভিযোগে নগরীর কটকিপাড়া এলাকায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলো, মিনহাজ আহম্মেদ (২৮), মহিম হাসান (২৫), শাহারিয়ার সরকার (২৮), আব্দুল মজিদ (২০)। এ ছাড়াও মাদকসেবনের দায়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের দায়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরশুরাম থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাহিগঞ্জ থানার অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাজহাট থানার পৃথক অভিযানে মাদকসেবী, জুয়াড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন