বন্দরে নাহিদ সরকার (২২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে পৌনে ১০ লাখ টাকা লুটে নিয়েছে সিফাত বাহিনী। বৃহস্পতিবার দুপুরে বন্দর বৌবাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী নাহিদ ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের ছেলে। এ ঘটনায় ছিনতাইকাজে ব্যবহৃত দুই ছুরি ও দুইটি চাপাতি উদ্ধার করেছে। এ সময় এক ছিনতাইকারি চক্রের সদস্যের পিতাকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ব্যবসায়ী নাহিদ সরকার দুপুরে ক্রাউন সিমেন্ট কোম্পানির সেলসম্যান মিসকানকে সঙ্গে নিয়ে ব্যাংকে যাচ্ছিল। এ সময় বন্দর বৌবাজারের সামনে পৌঁছালে স্থানীয় কিশোর গ্যাং লিডার সিফাতের নেতৃত্বে ৬/৭ জন দেশীয় অস্ত্র দিয়ে নাহিদকে কুপিয়ে নগদ পৌনে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মো. গোলাম মোক্তার আশ্রাফ উদ্দিন জানান, ঘটনার পর পুলিশ জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত রক্তমাখা ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বন্দরে ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট, আটক ১
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২২ মে (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
