আগামীকাল ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে ময়মনসিংহ ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ময়মনসিংহ পৌঁছে বেলা ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকাল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে যোগদান ও তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন সরকারপ্রধান। এরপর বিকাল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি’র সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সাংগঠনিক সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ময়মনসিংহ সফরে যাচ্ছেন কাল
স্টাফ রিপোর্টার
২২ মে (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
