পূর্ব সুন্দরবনে ২৪ ঘণ্টায় আরও ৬ জেলে অপহৃত

ফন্ট সাইজ:

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে জেলে অপহরণ থামছে না। ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৬ জেলে অপহৃত হয়েছে। অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চাপড়াখালী এলাকার নদী থেকে ওই ৬ জেলেকে অপহরণ করে। বর্তমানে সুন্দরবনে জেলে-মৌয়ালদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম এই জাহাঙ্গীর ও করিম সুমন বাহিনী।

শরণখোলার রাজাপুর এলাকার এক মৎস্য ব্যবসায়ী বলেন, বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চাপড়াখালী এলাকার নদীতে মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সশস্ত্র অবস্থায় জেলেদের নৌকা ও ট্রলারে হামলা ও লুটপাট করে ৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

এ সময় মোটা অঙ্কের মুক্তিপণ দিতে হবে এমনটি বলে হুমকি দেয় নইলে তাদের প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। অপহৃত জেলেরা হলোÑ শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আপন দুই ভাই হাফিজুল (২৪) ও ফাইজুর (২০), বেল্লাল মীর (৩৫), ছলেমান (৪০) এবং পাথরঘাটার পদ্মা সøুলিচ গ্রামের হাসিব (২১)। অন্য আরও এক জেলের নাম জানা যায়নি। এর আগে গত বুধবার রাতে সুন্দরবনের ফুঁসফুসির চর এলাকা থেকে ১২ জেলে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বনদস্যুদের কারণে এ বছর সুন্দরবনে মধু সংগ্রহের জন্য অল্প কিছু মৌয়ালও জেলে মাছ ধরতে যাওয়ায় রাজস্ব আয় কমে গেছে। দস্যুদের ভয়ে অনেকেই মধু আহরণ ও মাছ ধরতে সুন্দরবনে যাচ্ছেন না বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কেশবপুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোর রাতে চাপড়াখালী এলাকায় ৬ জেলে অপহরণের খবর তারা পেয়েছেন।

বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মো. নাসির রিকাপদার বলেন, সুন্দরবনের বনদস্যু দমনে কোস্ট গার্ডসহ পুলিশের সমন্বয়ে বড় ধরনের একটি অভিযান চলছে। ইতিমধ্যে একটি বনদস্যু বাহিনীর কতিপয় সদস্য ও অস্ত্রসহ কোস্ট গার্ডের কাছে গত ১৭ই মে আত্মসমর্পণ করেছে। শিগগিরই আরও বড় ধরনের অভিযান শুরু হবে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন