খুলনায় বিএনপি অফিসের ভেতরে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি

খুলনায় বিএনপি অফিসের ভেতরে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি

ফন্ট সাইজ:

খুলনায় বিএনপি অফিসে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে নগরের লবণচরা থানাধীন পুটিমারী বাজারের বিএনপি কার্যালয়ে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ দুই যুবক বিএনপি’র সহযোগি সংগঠন যুবদলের সদস্য বলে জানা গেছে। আহত যুবদল কর্মী মাসুম বিল্লাহ (৩৫) ও জাহিদ (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর পৌনে ২টার দিকে আহত দু’যুবকসহ আরও কয়েকজন পুটিমারী বাজার সংলগ্ন বিএনপি অফিসে বসে আলাপ আলোচনা করছিলেন। এ সময় একাধিক মামলার আসামি ও তাদের পরিচিত পারভেজ অফিসের ভেতরে প্রবেশ করে। এসময়ে তাদের উভয়ের মধ্যে একটি বিষয় নিয়ে তর্কবির্তক হয়। একপর্যায়ে মাসুম ও জাহিদকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে পারভেজ। তার ছোড়া গুলি মাসুমের বাম পায়ের রানে ও জাহিদের ডান হাতের বাহুতে বিদ্ধ হয়। ঘটনার পর এলাকায় উত্তেজন ছড়িয়ে পড়ে। এরপর পারভেজ ঘটনাস্থল ত্যাগ করে। খবর জেনে লবণচরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন