রংপুর মেট্রোপলিটন পুলিশের একদিনের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেট্রো পুলিশের উপ-পুলিশ কমিশনার জয়নাল আবেদীন জানান, ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজির অভিযোগে নগরীর কটকিপাড়া এলাকায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, মিনহাজ আহম্মেদ (২৮), মহিম হাসান (২৫), শাহারিয়ার সরকার (২৮), আব্দুল মজিদ (২০)। এছাড়াও মাদক সেবনের দায়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের দায়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পরশুরাম থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাহিগঞ্জ থানার অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাজহাট থানার পৃথক অভিযানে মাদকসেবী, জুয়াড়িসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
