সিরাজগঞ্জে ট্রাক উল্টে নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ট্রাক উল্টে নারীর মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিটুমিনবাহী (পিচ) ড্রাম ট্রাক উল্টে রাবেয়া খাতুন (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের দাঁদপুর সাহেবগঞ্জ আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন একই উপজেলার সাহেবগঞ্জ মধ্যপাড়া গ্রামের কোবাদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে বগুড়াগামী উত্তপ্ত তরল বিটুমিনবাহী একটি ড্রাম ট্রাক আন্ডারপাস এড়িয়ে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রাবেয়া খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে ওই মরদেহটি উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন