গর্তের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাদুল্লাপুরে গর্তের পানিতে ডুবে মিথিলা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুর্গাপুরের ঝাউলার বাজার এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্বজনরা জানায়, মিথিলাকে সকালে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী আবুল হোসেনের বাড়ি সংলগ্ন একটি মাটিকাটার গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ বিষয়ে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া বলেন, এমন ঘটনা খুবই বেদনাদায়ক। অভিভাবকদের সচেতন হওয়া দরকার।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন