হিটস্ট্রোকে অসুস্থ হচ্ছেন ছাত্রীরা

ফন্ট সাইজ:

বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে অসংখ্য ছাত্রী ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। এসব ছাত্রীদের অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে তীব্র গরমে অসুস্থ হওয়ার ঘটনা ঘটছে।

এ ছাড়া অনেক বিদ্যালয়ে ফ্যান না থাকায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। খালিশপুর সম্মিলনী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিব খান জানান, তাদের বিদ্যালয়ের গত দু’দিনে ১২ ছাত্রী হিটস্ট্রোকে অসুস্থ হয়ে পড়েছে। এদের অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। তবে দীঘা রানা নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে।

স্কুলের ক্লাসরুমে ফ্যান না থাকা এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতিতে এসকল ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে বলেও ওই শিক্ষক অভিযোগ তোলেন। এ ব্যাপারে খালিশপুর সম্মিলনী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি কুমার বিশ^াস জানান, তার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। অতিরিক্ত গরমে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। আশপাশের স্কুলেও গরমে অসুস্থ হচ্ছে বলে জানান। এ ছাড়া তার বিদ্যালয়ে ক্লাসরুমে ফ্যান দেয়া আছে বলেও অভিমত দেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন