বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফন্ট সাইজ:

বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেলে তিন আরোহী চুলকাঠির ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের কাদের ফারাজী, মোংলাবন্দরে কর্মরত জাহাজ চালক মোরেলগঞ্জ উপজেলার বাহাদুর শিকদার ও ফকিরহাট উপজেলার লখপুর এলাকার মোটরসাইকেল চালক আব্দুল কাদের। বাগেরহাট হাসপাতালের তত্ত্বাববধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর দু’জনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন