আদানিদের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

আদানিদের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবং তার ভাগ্নে সাগরের বিরুদ্ধে আনা সমস্ত ফৌজদারি অভিযোগ স্থায়ীভাবে মার্কিন বিচার বিভাগ প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে নিউ ইয়র্কের এই বহুল আলোচিত সিকিউরিটিজ ও ওয়্যার ফ্রড মামলাটির সম্পূর্ণ নিষ্পত্তি হয়েছে। প্রসিকিউটররা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, অভিযোগগুলো প্রমাণ করা সম্ভব হয়নি। গত কয়েকদিনে এই গোষ্ঠীকে নিয়ে চলা একাধিক মার্কিন নিয়ন্ত্রক ও আইনি তদন্তও বন্ধ করে দেয়া হয়েছে।

গত সপ্তাহে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথি থেকে জানা গেছে, গৌতম আদানি কোনো ভুল স্বীকার বা অস্বীকার না করেই ৬০ লাখ ডলার এবং সাগর আদানি ১ কোটি ২০ লাখ ডলার পরিশোধ করতে সম্মত হয়েছেন। এরপরে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওফ্যাক) এলপিজি আমদানিতে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে আদানি গ্রুপের বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি করে দিয়েছে।
এর আগে ভারতীয় এই বৃহৎ শিল্পগোষ্ঠীটি ২৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করতে সম্মত হয় এবং তদন্তে ব্যাপক সহযোগিতা ও সক্রিয় তথ্য প্রকাশ করে।

এখন নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন প্রসিকিউটররা গৌতম আদানি এবং তার ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। আদালতে দাখিল করা এক আবেদনে, মার্কিন বিচার বিভাগ আদানিদের বিরুদ্ধে আনা অভিযোগপত্রটি চূড়ান্তভাবে খারিজ করার অনুরোধ জানিয়েছে। এরপর আদালত আদানি ও অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগপত্রটি চূড়ান্তভাবে খারিজ করার আদেশ দিয়েছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন