রংপুরে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবিতে স্মারকলিপি

রংপুরে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবিতে স্মারকলিপি

ফন্ট সাইজ:

সামরিক খাতসহ অনুৎপাদনশীল খাতে বরাদ্দ কমিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোসহ উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবিতে রংপুরে স্মারকলিপি প্রদান করেছে কৃষক সংগ্রাম পরিষদ। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল আলমের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক এড. পলাশ কান্তি নাগ, সদস্য আব্দুস সাত্তার প্রামাণিক, সবুজ রায়, আতোয়ার হোসেন বাবুসহ অন্যরা।

পরিষদের আহ্বায়ক এড. পলাশ কান্তি নাগ বলেন, দেশের মূল চালিকাশক্তি হলো কৃষক। আমাদের কৃষকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল উৎপাদন করে বলে আমরা দু’মুঠো খেতে পারি। দেশের অর্থনীতিতেও কৃষকদের অবদান অনেক। কিন্তু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। তারা শীত মৌসুমে আলু আবাদ করে লোকসানের মুখ দেখেছেন। এরপর তামাক চাষেও ক্ষতিগ্রস্ত হয়ে অভিমান ও ক্ষোভে তামাক পুড়িয়ে দিয়েছেন কৃষকরা।

এবার ধানেও তারা লাভ তো দূরের কথা উৎপাদন খরচ জোগাতে পারছেন না। তিনি আরও বলেন, সার-সেচ ও কীটনাশকসহ ফসল উৎপাদনে ব্যবহার সামগ্রীর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে। বাজারে ন্যায্য দামে সার পাওয়া যাচ্ছে না। নকল কীটনাশকে বাজার সয়লাব হয়ে গেছে। টাকার অভাবে অনেক কৃষক এবার ধান কাটতে পারছেন না। এ সময় দেশের উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবি জানান তিনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন