পূর্বধলায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে কর্মশালা

ফন্ট সাইজ:

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় গ্রাম আদালতের কর্মশালা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান।

সভায় জানানো হয়, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না, মাত্র ১০-২০ টাকা ফি প্রদান করে অল্প সময়ে, অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা তাজবীর মোস্তফা। উপজেলার কো-অর্ডিনেটর মো. বদিউজ্জামাল বাদল জানান, গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন