বিশ্ব IBD দিবস উপলক্ষে Bangladesh Gastroenterology Society আয়োজন

বিশ্ব IBD দিবস উপলক্ষে Bangladesh Gastroenterology Society আয়োজন

ফন্ট সাইজ:

বিশ্ব IBD দিবস উপলক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে Bangladesh Gastroenterology Society আজ সকাল ৯টায় Bangladesh Medical University-এ এক সেমিনারের আয়োজন করে।

সেমিনারের শুরুতে উৎসবমুখর র‌্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য Professor Dr. F.M. Siddique। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান Professor Dr. A.Q.M. Mohsen।

সেমিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা IBD রোগীদের বর্তমান অবস্থা, চিকিৎসাসেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সেমিনারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান ও উপ উপাচার্য গণ।

সেমিনারে আরও জানানো হয় IBD রোগীদের মানসম্মত চিকিৎসা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে শুরু হয়েছে IBD Foundation-এর কার্যক্রম। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি Professor Dr Dewan Saifuddin Ahmed বলেন, “শুধু চিকিৎসা প্রদানই নয়, IBD রোগীদের একটি কর্মময় ও স্বাভাবিক জীবন নিশ্চিত করাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।” এ লক্ষ্যে তিনি সরকার ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন