মোহাম্মদপুরের বসিলা মেইন রোডে অবস্থিত আন্তর্জাতিক মানসম্পন্ন ইংলিশ মিডিয়াম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে আজ অনুষ্ঠিত হলো “হিফজ গ্রাজুয়েশন প্রোগ্রাম ২০২৬”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধানমন্ডির তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম। তিনি গ্রেড-৫ এর শিক্ষার্থী জাওয়াদ আসজাদ-কে হিফজ সম্মাননা প্রদান করেন এবং তার সাবলীল তিলাওয়াতে গভীর প্রশংসা প্রকাশ করেন। বক্তব্যে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার মান, সুশৃঙ্খল পরিবেশ এবং ইসলামিক মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব সাইমন সাদি।
“নৈতিক ও আধুনিক শিক্ষায় উৎকর্ষ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩ সালে যাত্রা শুরু করে ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠানটি ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি সমন্বিত ইসলামিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যেখানে হিফজুল কুরআন, আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজ বিশেষ গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত।
শিক্ষা বোর্ড অনুমোদিত এ প্রতিষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের O Level ও A Level পরীক্ষার জন্য প্রস্তুত করা হয় নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানের হিফজ, আরবি ভাষা ও ইসলামিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে মসজিদে নববীর একজন সাবেক শিক্ষক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুরস্কারপ্রাপ্ত হাফেজে কুরআনের তত্ত্বাবধানে। ফলে শিক্ষার্থীরা কেবল হিফজ সম্পন্ন করেই নয়, বরং ইসলামের মৌলিক শিক্ষা ও মূল্যবোধ ধারণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠছে।
একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে আর্ট অ্যান্ড কালচার, পাবলিক স্পিকিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সপ্লোরেশন, নেতৃত্ব উন্নয়ন এবং পর্যাপ্ত ক্রীড়া কার্যক্রম।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন:
“ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল আধুনিক ও ইসলামিক শিক্ষার অন্যতম আস্থা এবং গন্তব্যের নাম।”
বিদ্যালয় কর্তৃপক্ষের বিশ্বাস, নৈতিকতা, আধুনিক জ্ঞান ও ইসলামিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীরা গড়ে উঠবে আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল বিশ্বনাগরিক হিসেবে।
Brighton International School-
Where Islamic Values Meet Global Excellence
