ঝিনাইদহে ধান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার গাগান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা মজিবর খাঁ ও তার স্ত্রী মোমেনা বেগম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির আঙিনায় বোরো ধান ফ্যানের বাতাসে উড়িয়ে পরিষ্কার করছিলেন মজিবর। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক ফ্যানের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রীও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ধান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
১৯ মে (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
