এ দেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীদের ফেলে পালিয়ে যায়, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমাদের ভেতরে মত ভেদাভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। এদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না।

সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেগম পাড়ায় আমাদের কোনো বাড়ি-গাড়ি নাই। আমাদের মুরুব্বিদের অনেকেরই বেগম পাড়ায় বাড়ি-গাড়ি রয়েছে। তাদের সন্তানরা বিদেশে পড়ালেখা করে, চিকিৎসা নিতে বিদেশে যায়। এদেশের সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসাসেবা নেয়। এই ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে পাল্টাতে হবে। এজন্য আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, বেকারমুক্ত বাংলাদেশ চাই। এ দেশের যুব সমাজকে কাজে লাগাতে হবে। সরকারি প্রত্যেকটি সেক্টরে মেধাবীদের স্থান করে দিতে হবে। প্রাইভেট সেক্টরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এসএমই সেক্টরকে আরও গতিশীল করতে হবে। আর এজন্য আগামী বাজেটে এ দাবিগুলো অন্তর্ভুক্ত করতে হবে। যাতে আমাদের সন্তানদের বিদেশে গিয়ে পড়ালেখা করতে না হয়। দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিকায়ন করতে হবে। এনসিপি’র এই শীর্ষ নেতা বলেন, আমরা এখন বিরোধী দলে আছি। অতি উৎসাহী কিছু পুলিশ পদোন্নতি পাওয়ার আশায় আমাদের নেতাকর্মীদের মারধর করবে, হয়রানি করবেÑ এটা পুলিশের দোষ না। পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। আমাদের দেশের রাজনীতিবিদরা পুলিশ প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে। যাতে করে তাদের কথা শুনে বিরোধী দলকে হয়রানি করতে পারে। তার প্রমাণ, হাসিনার আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার অপরাধে গ্রেপ্তার হতে হয়েছিল। বর্তমান সরকারের সময়েও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখলে গ্রেপ্তার হতে হয়। আমরা এমন বাংলাদেশ চাই না।

চৌদ্দগ্রামকে ভারতীয় সীমান্তবর্তী উল্লেখ করে হাসনাত বলেন, যারা মাদক ব্যবসা করে, তারা দেশ ও জাতির শত্রু। তারা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পুলিশ আর মাদক ব্যবসায়ী একসঙ্গে চলতে পারে না। আমরা বিভিন্নভাবে জানি, যারা মাদক কারবারে জড়িত, তারা থানায় এসে দালালিও করে। এজন্য পুলিশকে আরও আধুনিকায়ন করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স হতে হবে। জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে ও উপজেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের পরিচালনায় পদযাত্রায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউছার, জাতীয় যুব শক্তির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক জাহিদুল তালুকদার, এনসিপি নেতা মো. হানিফ পাটোয়ারী প্রমুখ।
দুর্যোগ ঝুঁকি মোকাবিলায়
বেসরকারি সংস্থার সক্রিয়
অংশগ্রহণ জরুরি: কাইয়ুম
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সোমবার সকালে নগর ভবন সভাকক্ষে এফআইভিডিবি’র ‘ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে এবং ইউনাইটেড নেশনস ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিএফ)-এর অর্থায়নে সিলেট সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে অনুষ্ঠিত এক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনাইটেড নেশনস ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিএফ)-এর অর্থায়নে এবং এফআইভিডিবি’র বাস্তবায়নে সিলেট সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ডে (৯, ১০, ১২, ১৩, ১৪, ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড) প্রকল্পটির কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। আবুবকর শিকদার জানান, প্রকল্পটির আওতায় ইতিমধ্যে সিসিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে অবহিতকরণ সভা এবং ১০টি ওয়ার্ডে ৫০টি কমিউনিটি মবিলাইজেশন সভা সম্পন্ন হয়েছে। এ ছাড়া ১৮-৩৫ বছর বয়সী ১৩৪৯ জন যুবক-যুবতীর তথ্য সংগ্রহের মাধ্যমে ৫০টি ‘ইয়ুথ অ্যাকশন গ্রুপ’ গঠন করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন