নদীতে গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশঘাটা স্টেশন সংলগ্ন নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদর চকরিয়া পৌরসভার খোদারকুম হিন্দুপাড়া এলাকার প্রদীপ দাশের ছেলে ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের ছাত্র ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রদীপ দাশ তার তিন সন্তানকে নিয়ে মাতামুহুরী নদীতে গোসল করতে যান। এ সময় তারা চোরাবালিতে আটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় নিতাই ও নিমাই নামে অপর দুই সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আদর দাশ নিখোঁজ হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন