কলাপাড়ায় প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

কলাপাড়ায় প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ফন্ট সাইজ:

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামের এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সারে ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী নাসির সিকদার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী প্রায় আট বছর ধরে সৌদি আরবে থাকতেন। ৮ দিন আগে তিনি সৌদি থেকে গ্রামের বাড়িতে আসার পরই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝাগড়াঝাটি লেগেই থাকতো। গতকাল সন্ধ্যার পরে স্বামী তার কাছে টাকা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এসময় নাসির তাকে মারধর করে। এরপরে রাতে স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন।

পরে ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়ে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে আঙিনায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন