বছর ঘুরে আবার শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে মাসব্যাপী চ্যানেল আইয়ে থাকছে নানা ধরনের অনুষ্ঠান। রমজান মাস জুড়ে দেখা যাবে ইসলামের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘ইসলাম জানা-অজানা’। অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন বিকাল ৪টা ০৫ মিনিটে। বিকাল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ভালোবাসার সেই স্বাদ’। শাইখ সিরাজের পরিকল্পনায়, এম কে জামানের পরিচালনায় এবং মুফতি ফজলুল হকের উপস্থাপনায় ইসলামের নানা জানা-অজানা বিষয় এবং নিদর্শন নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ‘কাফেলা’ দেখবেন প্রতিদিন বিকাল ৪টা ২৫ মিনিটে। কাফেলা প্রচারের পূর্বে প্রচারিত হবে আলোচনা অনুষ্ঠান রমজানুল মোবারক। বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর পরিচালনা ও উপস্থাপনায় রকমারি ইফতার আয়োজন নিয়ে অনুষ্ঠান ‘ভিম মনোহর ইফতার’। রমজান মাসের প্রতি শনিবার রাত ৯টা ৫০ মিনিটে শাইখ সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় প্রচারিত হবে ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর বিশেষ আয়োজন। মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ‘ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ’। এ ছাড়াও থাকছে ইফতার পরবর্তী হামদ ও নাত এবং সেহরিপূর্ব অনুষ্ঠান খতমে কুরআন।
রমজান জুড়ে চ্যানেল আইয়ে নানা আয়োজন
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
