‘নাগরিকদের জন্য আমরা’ সংগঠনের উদ্যোগে এক নারীকে ফুড কার্ট ও অর্থ সহায়তা

‘নাগরিকদের জন্য আমরা’ সংগঠনের উদ্যোগে এক নারীকে ফুড কার্ট ও অর্থ সহায়তা

ফন্ট সাইজ:

বগুড়ায় সামিয়া আকতার আইভি নামের এক কর্মক্ষম নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ব্যবসার জন্য একটি ফুড কার্ট (খাদ্য গাড়ি), প্রয়োজনীয় সরঞ্জাম, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। রোববার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’-র উদ্যোগে এই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়া হয়। বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিয়া আকতারের হাতে এই কর্মসংস্থান সামগ্রী তুলে দেন। সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসার পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, “শুধু সাময়িক সাহায্য বা অনুদান দিয়ে মানুষের ভাগ্যের স্থায়ী পরিবর্তন করা যায় না। সামিয়া আকতারকে স্বাবলম্বী করতে আজ ফুড কার্ট ও ব্যবসার উপকরণ দেয়ার যে উদ্যোগ, তা সত্যিই চমৎকার ও দীর্ঘমেয়াদি । এর মাধ্যমে একটি পরিবার সম্মান ও মর্যাদার সঙ্গে বেচে থাকার পথ খুঁজে পেলো। সরকারি নানা উদ্যোগের পাশাপাশি ‘নাগরিকদের জন্য আমরা’ স্বেচ্ছাসেবী সংগঠনটি যেভাবে নিজেদের অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা আমাদের সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের বিত্তবান ও অন্য সংগঠনগুলো যদি এভাবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এগিয়ে আসে, তবে আমাদের সমাজ থেকে দ্রুতই দারিদ্র্য দূর করা সম্ভব।” তিনি মানুষের কল্যাণে সংগঠনটির এই মানবিক ও বহুমুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে জেলা পরিষদের পক্ষ থেকেও পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সমাজসেবক রেজাউল করিম, গোলাম ফারুক সোহেল, সহ-সভাপতি এডভোকেট জুলফিকার আলী, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম এবং কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু। এ ছাড়া আরও অংশ নেন সংগঠনের সদস্য অধ্যাপক মঞ্জুরে আলম রাসেল, আজিজুল হক, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, প্রিন্সিপাল মাসুদ সবুজ, আব্দুল আলিম, রফিকুল ইসলাম, রাশেদা রানী, দিলরুবা ইয়াছমিন, তাহেরা জামান লিপি, শিউলী বেগম, আনোয়ার পারভেজ, এডভোকেট হারুন অর রশিদ বিপ্লব, রবিউল ইসলাম, রিয়াজ মাহমুদ, তোহাব রহমান, আরিফ, আবেদ, নিয়ন ও নিছারসহ অন্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সদস্যদের কল্যাণ এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি ও উন্নতি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন