জমকালো সংগীত সন্ধ্যায় মানিকগঞ্জ মাতিয়ে গেলেন নেপালের শিল্পীরা

ফন্ট সাইজ:

জমকালো আয়োজনের মধ্যদিয়ে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল নেপাল দূতাবাস এবং বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার রাতে পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালের শিল্পীদের পাশাপাশি মানিকগঞ্জের শিল্পীরা নেচে গেয়ে তিন ঘণ্টার অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘন শ্যাম ভাণ্ডারি।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত নেপাল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক শুধু কূটনৈতিক বা রাজনৈতিক নয়, এটি আত্মার সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক।

দুই দেশের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে রয়েছে গভীর সাদৃশ্য। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘন শ্যাম ভাণ্ডারি চমৎকার বাংলায় উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ও নেপাল শুধু ভৌগোলিকভাবে নয়, সাংস্কৃতিকভাবেও অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন