নতুন সরকারকে যে বার্তা দিলেন জ্যোতি

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ শপথ নেয়ার পর সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে। জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও তার প্রত্যাশা ব্যক্ত করেন। গতকাল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি রাজনৈতিক হানাহানি ভুলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সংকট নিরসনের দাবি জানান।
জ্যোতি তার পোস্টে লিখেছেন, ‘এত জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি/মারামারি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য তো কিন্তু আদতে আমরা আছি কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা, শুধু আমাদের মৌলিক প্রয়োজনগুলো নিশ্চিত করে দেন। তাহলে আমরা কোনো প্রশ্নই তুলবো না যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের লাগালে রাখা; সহজ হিসাব!’
চিকিৎসা ব্যবস্থার বর্তমান করুণ চিত্র তুলে ধরে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেও বেশি রোগী। অথচ সেখানে আছে কিছু সংখ্যক নার্স, হাতেগোনা ডাক্তার তাহলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে; নাই।’ সড়ক ব্যবস্থার দুরবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জ্যোতি। তিনি লিখেছেন, ‘যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি (দূরপাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ হয়ে যাবে; বয়স্ক, অসুস্থ, গর্ভবতী মা ওদের যে কী অবস্থা হয় আল্লাহ জানেন, এটা নিয়ে কথা বলেন না।’ দেশের মানুষ সামান্যতেই খুশি হয় উল্লেখ করে জ্যোতি নতুন সরকারকে পরামর্শ দেন। তিনি লিখেন, ‘আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা, আমরা সহজে খুশি হয়ে যাই, আমাদের জন্য অনেক অনেক কিছু করতে হবে না। দৈনন্দিন জিনিসগুলো ঠিক করে দেন। বাকি যা করতে মন চায় করেন না, কে প্রশ্ন করতে যায়।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন