যশোরে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী

যশোরে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোর পৌর সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউট পুকুর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব ঘটে। এর বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় এই কার্যক্রম। এই কার্যক্রম আনুষ্ঠানিকতার মোড়ে আবদ্ধ না রেখে চলমান রাখার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী। যশোর ইনস্টিটিউটের আয়োজন এবং জেলা প্রশাসন ও পৌরসভা সহযোগিতায় এই কার্যক্রম চালানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার, জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন