সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। আটককৃত যুবক মো. সাগর (২০) মিয়া উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন বিরেন্দ্রনগর বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় সাগর অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে মোটরসাইকেলযোগে ইয়াবা ট্যাবলেট নিয়ে বাংলাদেশে ফেরার সময় সীমান্ত পিলার থেকে প্রায় ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এলাকায় টহল দলের হাতে আটক হন। এ সময় তার কাছ থেকে এসব ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবকে ইয়াবা ট্যাবলেট ও জব্দকৃত আলামতসহ তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
