নারায়ণগঞ্জে গ্যাসলাইন ট্র্যাজেডি

বাউফলের একই পরিবারের নিহত ৫ জনের দাফন সম্পন্ন

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদিয়া গ্রামের একই পরিবারের নিহত ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় উত্তর কনকদিয়া আলিম মাদ্রাসা মাঠে ৪ জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত মঙ্গলবার বাদ মাগরিব নিজ বাড়িতে জানাজা শেষে নিহত কালাম কাড়ালকে একই কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত রোববার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসায় গ্যাসলাইন লিকেজ হয়ে অগ্নিদগ্ধ হন একই পরিবারের মো. কালাম (৪৫), তার স্ত্রী ছালমা (৩২)সহ তিন সন্তান মুন্নি (১০), মুন্না ও কথা (৭)। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে সর্বপ্রথম মারা যান গৃহকর্তা কালাম।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় মারা যায় ছোট মেয়ে কথা। বুধবার সকালে মারা যায় আরেক মেয়ে মুন্নি ও ছেলে মুন্না। এ ছাড়া শুক্রবার সকালে সর্বশেষ মারা যান নিহত কালামের স্ত্রী ছালমা বেগম। তারা সবাই একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপি দলীয় সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার, বিএনপি’র সাবেক উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আলম লিলি, উপজেলা বিএনপি’র আহ্বায়ক তছলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন